ট্রেড লাইসেন্স দোকানের সামনে প্রদর্শণ করতে হবে

0

সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন ব্যবসা পরিচালনায় নবায়নকৃত ট্রেড লাইসেন্স দোকানের সামনে প্রদর্শণের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, করোনাকালে হোটেল রেস্তোরাগুলো বন্ধ ছিল। এতে তাদের ব্যবসায়িক অনেক ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে উঠতে মাননীয় প্রধানমন্ত্রী প্রনোদনা দেয়ার উদ্যোগ নিয়েছেন এবং তা আপনারা পেতে যাচ্ছেন। এখন সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক সচেতনতা।

তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে করোনার সংক্রমনের দ্বিতীয় তরঙ্গ আসছে। তাই আমি অনুরোধ করেবো হোটেল রেস্তোরাগুলো স্বাস্থ্য বিধি মেনে পরিচালনা করার। এ বিষয়ে আমি আশ্বস্থ করে বলতে চাই সিটি কর্পোরেশন বা অন্যান্য কর্তৃপক্ষের দ্বারা আপনারা যেন কোন হয়রানি বা ক্ষতির সম্মুখিন না হোন সেবিষয়ে আমার পূর্ণ সহযোগিতা থাকবে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে আন্দরকিল্লা চসিক পুরাতন নগরভবনে গণ-সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর হোটেল রেস্তোরা মালিক সমিতি নেতৃবৃন্দ আবেদন জানিয়েছেন যে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় হোটেল ও রেস্তোরার ট্রেড লাইসেন্স নতুন ও নবায়ন ইস্যুর ক্ষেত্রে সমিতির ছাড়পত্রের আবশ্যকতা নিশ্চিত করা, স্ট্রিটফুড বিক্রি বন্ধ করা হোক।

এই প্রেক্ষিতে প্রশাসক বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে স্ট্রিটফুডের প্রচলন রয়েছে তেমনি করে আমাদের দেশেও বহুকাল থেকে এই ব্যবসা চলে আসছে। তবে স্ট্রিটফুড বিক্রেতাদের কিছু নিয়ম-নীতি অবলম্বন বাঞ্চনীয়। তিনি হোটেল রেস্তোরা মালিকদের খাবারে কৃত্রিম রং ও টেস্টিংসল্ট ব্যবহার না করার আহ্বান জানান।

তিনি বড় কোন দোকানের সামনের পথ অবরুদ্ধ না করা, পরিস্কার পরিচ্ছন্ন ও ময়লা আবর্জনা চসিক প্রদত্ত বস্তায় ভর্তি করা ও ব্যবসা পরিচালনায় নবায়নকৃত ট্রেড লাইসেন্স দোকানের সামনে প্রদর্শণের নির্দেশনাও দেন।

এছাড়া আজকের গণশুনানিতে ৩০ জন্য সাক্ষাতপ্রার্থী তাদের সমস্যার কথা প্রশাসক বরাবরে তুলে ধরেন। তন্মোধ্যে ব্যক্তিগত, চাকুরী, বকেয়া পাওনাসহ বিভিন্ন বিষয় ছিল।

প্রশাসক সবার সাথে একান্তে পৃথক সাক্ষাত করেন এবং যাচাই বাছাই পূর্বক যার সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। এ সময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.