জুবায়ের সিদ্দিকী, সিটি নিউজঃ সিলেট এমসি কলেজ ছাত্রবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলায় অভিযুক্ত রবিউল ইসলাম। অভিযোগ রয়েছে, যখন যে সরকার ক্ষমতায় তার সঙ্গেই রবিউল পরিবারের রাজনীতি।
সুনামগঞ্জ জেলার দিরাই নগদীপুর গ্রামে দেলোয়ার হোসেনের বকে যাওয়া পুত্র রবিউল। রবিউলের পরিবার ও রবিউল বিএনপির রজনীতির সাথে জড়িত।
কিন্তু সিলেট এমসি কলেজে এসে ছাত্রলীগের থাতায় নাম দিয়ে হয়ে ওঠে ছাত্রলীগ নেতা। সিলেট শহরে ছাত্রলীগ নেতা হলেও সুনামগঞ্জে বিএনপি নেতা হিসেবে রবিউলের পরিচিতি রয়েছে।
