সারাদেশে অব্যাহত নারী ধর্ষণ,নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ

0

সিটি নিউজ,চট্টগ্রাম :  সিলেট এমসি কলেজ, খাগড়াছড়িতে নারী গণধর্ষণ ও সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামের প্রগতিশীল নারী সংগঠনের উদ্যোগে নগরীর আন্দরকিল্লা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নারী মুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আসমা আকতার।

বক্তব্য রাখেন সিপিবির নারী সেল চট্টগ্রাম জেলা নেতা সিতারা শামীম, নারী সংহতি চট্টগ্রাম জেলা ভারপ্রাপ্ত সভাপতি নূরনেসা মুন্নি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সংগঠক সুপ্রীতি বড়ুয়া, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য রেশমী চাকমা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় ইনচার্জ ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা।সমাবেশ পরিচালনা করেন দীপা মজুমদার।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে নারী ধর্ষণ হত্যা অব্যাহতভাবে ঘটছে। সিলেট এমসি কলেজে ছাত্রলীগের নেতাদের গণধর্ষণের ঘটনা দেশবাসীকে হতবাক করেছে। শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানকে তারা কলংকিত করেছে। ক্ষমতাসীনদপর ছত্রছায়ায় ধর্ষকরা বেপরোয়া। অন্যদিকে খাগড়াছড়িতে সেটেলার কতৃক আদিবাসী নারী গণধর্ষণের ঘটনায় প্রমাণ করে এদেশে নারীরা কোথাও নিরাপদ নয়।

স্বাধীন দেশে নারীরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে না তা হতে পারে না। সরাদেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও প্রসাশনের পক্ষে থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় এ ধরণের ঘটনা বারবার ঘটছে। বক্তারা আরে বলেন, বিগত দিনে ধর্ষণের দায়প অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠেছে। বিভিন্ন সময় ধর্ষণের দায়ে অভিযুক্তরা ক্ষমতাসীনদের কৃপায় পার পেয়ে যায় বলে অভিযোগ করেন।

বক্তারা অবিলম্বে সিলেট এমসি কলেজ ও খাগড়াছড়িতে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে একটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.