সিটি নিউজঃ মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে পাঁচলাইশ থানা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্দ্যোগে যুবলীগ নেতা মো. ফিরোজের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মো. আলমগীর এর সঞ্চালনায় কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবলীগ নেতা আসাদ রহমান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আলহাজ্ব দিদারুল আলম দিদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নগর যুবলীগ আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাবেদুল আলম সুমন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যালুমিনিয়াম মালিক সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবকলীগ নেতা কামরুল রশীদ পারভেজ। এতে আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা মাসুদ পারভেজ, নিজাম উদ্দীন নিরব, তৌহিদুল ইসলাম রনি, মো: মহিউদ্দিন ,মো. নুরুল ইসলাম বাবুল, মো. হারুন, মো. আরমান, নগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভি, সালাউদ্দিন মুন্না, আবুল কালাম সাগর, সাইদুল ইসলাম রাজু, আব্দুল কাদের বিপ্লব, সাইদুল ইসলাম বাপ্পি, মো ওমর ফারুক পারভেজ, যুবলীগ নেতা মো. মামুন, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান হক রাতুল, মেহেদি হাসান, আহনাফ মানিক, মো সাকিব, মো রাকিব, মো. ইসমাইল, মো. রুবেল, রাকিব সহ প্রমুখ।
