অপারেশন ছাত্রলীগঃ চাঁদাবাজ সওদাগর

0

জুবায়ের সিদ্দিকী, সিটি নিউজঃ এ মাসেই শুরু হচ্ছে ছাত্রলীগে শুদ্ধি অভিযান। এই অপারেশনে যারা বিভিন্ন স্থানে ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে অপকর্ম করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তালিকা চুড়ান্ত করা হয়েছে। এই অপারেশনে অনুপ্রবেশকারী চিহ্নিত করা হবে। ছাত্রলীগের ভেতর অনেক আগে থেকেই বিএনপির ক্যাডার ঢুকে গেছে। এরাই চালাচ্ছে অপকর্ম। এ তালিকায় ১ হাজার ৫শ জন ছাত্রলীগ নেতা-কর্মীর নাম পাওয়া গেছে।

আওয়ামী লীগের হাইকমান্ড সূত্রে জানা গেছে, ছাত্রলীগের শুধু কেন্দ্রীয় নেতৃত্ব নয়, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্রলীগে জামাত – শিবির স্থায়ীভাবে পদপদবী দখল করে আছে। স্থানীয় গডফাদাররাই এজন্য দায়ী বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিশ্চিত হয়ে দলীয় হাইকমান্ডকে নিশ্চিত করেছে।

একটি গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে প্রায় ১৪শ ছাত্রলীগ কর্মী পরিচয়ধারী অপকর্মকারীকে চিহ্নিত করা হয়েছে। চট্টগ্রামে কোন কোন আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় এরা আবার নিজস্ব বাহিনী গড়ে তুলেছে। এদের প্রধান কাজ হলো জমি দখল নিয়ে দেওয়া ও চাঁদাবাজী।

সাম্প্রতিক সময়ে সিলেট এমসি কলেজের ঘটনার পর আওয়ামী লীগ নড়ে চড়ে বসেছে। আইনপ্রয়োগকারী সংস্থাকে এব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে, “চাঁদাবাজীর দোকানদারী’’ ‍খুলে বসা এসব কথিত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে অভিযান খুব সহসা শুরু হতে পারে। এমনকি এমপি-মন্ত্রির নাম ভাগিয়েও কোন ছাত্রলীগ নামধারী নগরীতে এখন চাঁদাবাজীর টাকায় এখন কোটিপতি। চাঁদাবাজীর সওদাগরদের বিরুদ্ধে অভিযান এখন সময়ের ব্যাপার মাত্র।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.