রেল স্টেশনে পিস্তল, ছোরাসহ ৮ ছিনতাইকারী গ্রেফতার

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর পুরাতন রেল স্টেশন এলাকা থেকে একটি পিস্তল, ৬ টি ছোরা ও একটি চাপাতিসহ ৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

আজ সোমবার (৫ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. বদিউল আলম প্রকাশ বদি (২৬), মো. তারেক (২৭), মো. মামুন (২২), জুয়েল দাশ (২৬), মো. আসিফ হোসেন প্রকাশ সাকিব (২০), মেহেদী হাসান (২৩), রিপন দত্ত (২০) ও মো. সোহেল (২৫)।

গ্রেফতারকৃতরা হলো- ১)  মোঃ বদিউল আলম প্রকাশ বদি(২৬), পিতা-দেলোয়ার হোসেন প্রকাশ শহিদুর, মাতা-বেবী আক্তার, স্ত্রী-মরিয়ম বেগম, সাং-বানিয়ারচর ফকির বাড়ী, থানা- শাহরাস্তি, জেলা-চাঁদপুর, বর্তমান-পুরাতন রেলওয়ে স্টেশন, থানা-কোতয়ালী,জেলা-চট্টগ্রাম।
২)  মোঃ তারেক(২৭), পিতা-আঃ কাদের, মাতা-হাজেরা বেগম, সাং-ঈদগাঁহ বড় পুকুর পাড়, থানা- হালিশহর, জেলা-চট্টগ্রাম।
৩)  মোঃ মামুন(২২), পিতা-কামাল হোসেন, মাতা-আফিয়া বেগম, সাং-শাহাপুর, পোঃ মজিদপুর, মোল্লাবাড়ি, থানা-তিতাস, কুমিল্লা, বর্তমান : পূর্ব মাদারবাড়ী, আইচ ফ্যাক্টরী, ষ্টেশন কলোনী, আশরাফ মিয়ার ভাড়াঘর, থানা-সদরঘাট, চট্টগ্রাম
৪)  জুয়েল দাশ (২৬), পিতা-নেপাল দাশ, মাতা-সন্ধ্যা দাশ, সাং-চন্দনপাড়া, ২নং ইউপি, হাইদগাঁও, থানা- পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-তুলাতলী, গোয়ালপাড়া, থানা- কোতয়ালী, জেলা-চট্টগ্রাম।
৫)  মোঃ আসিফ হোসেন প্রকাশ সাকিব(২০), পিতা-মৃত মোশারফ হোসেন প্রঃ সৈয়দ, মাতা-নাজু বেগম, সাং- আইচ ফ্যাক্টরী রোড, রঞ্জু মিয়ার ভাড়াটিয়া, থানা- সদরঘাট, জেলা-চট্টগ্রাম।
৬)  মেহেদী হাসান(২৩), পিতা-মোঃ শফিকুল ইসলাম, মাতা-দেলোয়ারা বেগম, সাং-শাহীতলা আমানী বাড়ী, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা, বর্তমানে-স্টেশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
৭)  রিপন দত্ত (২০), পিতা-মধু দত্ত, মাতা-স্মৃতি দত্ত, সাং- জলদি আচার্জ্যপাড়া, থানা- বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমান : বহদ্দারহাট চান্দগাও আবাসিক, ০৪নং রোড, ৬৪নং বাড়ী ২য় তলার ৭নং রুম, থানা- চাঁদগাঁও, জেলা-চট্টগ্রাম।
৮) মোঃ সোহেল (২৫), পিতা-মোঃ ছিদ্দিকুর রহমান, মাতা-রুবি বেগম, সাং-থোলা সোবাহান মাস্টারের বাড়ী), থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-আমবাগান শহীদ মিনার মিন্টু সাহেবের কলোনী,থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম

ওসি মোহাম্মদ মহসিন জানান, আসামিরা প্রত্যেকে পেশাদার ছিনতাইকারী। নগরীর বিভিন্ন এলাকায় তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে বেড়ায়। গ্রেফতারের আগেও তারা পুরাতন রেল স্টেশন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একত্র হয়।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। নগরী ও জেলার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.