সিটি নিউজঃ চকবাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মাস্ক ও করোনা সমগ্রী বিতরণ কর্মসূচিতে উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুর আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম.এ হালিম বাবলুর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,
বিএনপি নেতা ডা. বেলায়েত হোসেন ডালি, ডা. সরোয়ার আলম, কাউন্সিলর প্রার্থী সালাউদ্দীন কাইছার লাবু, মহিলা কাউন্সিলর প্রার্থী এডভোকেট পারভীন চৌধুরী, মহিলানেত্রী বেগম লুৎফুন্নেছা, বিএনপি নেতা নুর হোসেন, মোহাম্মদ মহিসন, খাইরুজ্জামান জুনু, একরামুল হক, আবু আহমেদ, জামাল আহমেদ, রঞ্জু মিয়া, ওসমান গণি, নগর ছাত্রদল নেতা জসিম উদ্দীন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, জায়েদ বিন রশিদ, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু, যুবদল নেতা জসিম উদ্দীন, জসিম বাদশা, সেলিম উদ্দীন, মোহাম্মদ ওসমান, জসিম, আলমগীর, ইউসুফ, লিটন বৈদ্য, সুজন দেব, বাদশা দাশ, টিপু, জিকু, প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অথিতির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন প্রতিটি ওয়ার্ডকে সাংগঠনিক ভাবে শক্তিশালী হয়ে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। বিগত নির্বাচনে সরকার যেভাবে একতরফা ভোটার বিহীন নির্বাচন করেছে এবার যদি সে ধরণের কোন নির্বাচন করে তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করতে হবে। এই করোনা কালে সরকার অসহায় মানুষের পাশে না দাড়িয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হামলা এবং জামিন বাতিল করে নির্যাতন চালিয়ে বিএনপি দমন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। গণমানুষের কথা চিন্তা না করে আওয়ামীলীগ আমলা নির্ভর হয়ে পড়েছে।
প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, মামলা হামলা নির্যাতন চালিয়ে বিএনপির কর্মসূচিকে স্তব্ধ করা যাবে না। গণকল্যাণমূলক কর্মসূচি বিএনপি অব্যাহত রাখবে। এই করোনা কাল শুরু হওয়ার পর থেকে আমরা জনগণের পাশে ছিলাম এখনও জনগণের পাশে থেকে মাস্ক ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করে যাচ্ছি।
