সিটি নিউজঃ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান ক্যাপ্টেন জহিরুদ্দিন মাহমুদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।
চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডীল পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন শোক প্রকাশ করেছেন। চেম্বার প্রেসিডিয়াম বলেন-মরহুম তাঁর কর্মময় জীবনে চিটাগাং বন্দরের সার্বিক গতিশীলতা, সেবা বৃদ্ধিসহ অত্র অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ-সামাজিক উন্নয়ন ও সমাজসেবায় যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোক বার্তায় তাঁরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তাঁর মৃত্যুতে যে শোক ও শুন্যতার সৃষ্টি হয়েছে তা যাতে পরিবারের সদস্যবৃন্দ সহ্য করতে পারেন সেজন্য পরম করুণাময় আল্লাহতা’লার রহমত কামনা করে মোনাজাত করেন। তিনি ০১ ছেলে ও ০২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান ক্যাপ্টেন জহিরুদ্দিন মাহমুদ আজ ৫ অক্টোবর সোমবার ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। আজ বাদ এশা গরিব উল্লাহ শাহ মাজার প্রাঙ্গনে মরহুমের নামাজ-এ-জানাযা অনুষ্ঠিত হয়।
