জুবায়ের সিদ্দিকীঃ দিনে রাতে প্রতিদিন জোয়ারের পানিতে ডুবছে জনপদ ও লোকালয়। আগ্রাবাদ ২৭ নং ওয়ার্ডের এই চিত্র। বিগত ১০ বছর ধরে মানুষের এই ভোগান্তির কোন অবসান হয়নি।
সিটি কর্পোরেশন ট্যাক্স আদায় করে কিন্তু জনগণের জোয়ারের পানিতে ভিটে বাড়ি প্রতিদিন জলমগ্ন হচ্ছে তার কোন সামাধান করতে পারেনি। মেয়র আসে মেয়র যায়। দূর্ভোগ যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে গেছে।
ক্ষমতাসীনদলের আশ্বাস ও সান্তনার বানী এখন চিরন্তন। একসেস রোড থেকে বেপারী পাড়ায় জলমগ্ন নিজের ভিটেতে যেতে না পেরে ভার্সিটির একছাত্র এ প্রতিবেদককে বলেন, “মালুম নেহি হ্যায় – কাহা হ্যায় মঞ্জিল”।
