মহানগর পূজা পরিষদের সাথে সাবেক মেয়র নাছিরের মত বিনিময়

0

সিটি নিউজঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নগর শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

আজ বুধবার (৭ অক্টোবর) সকালে আন্দরকিল্লায় উদযাপন পরিষদ কার্যালয়ে মতবিনিময় করেন।

মত বিনিময় সভায় সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, হাজার বছর ধরে এই ভূখন্ডে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টানসহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ নিয়ে আমরা বসবাস করে আসছি। এই অসাম্প্রদায়িক চেতনার বেদীমূলে দাঁড়িয়েই বীর বাঙালি হাতে হাত রেখে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছিল।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের ফলে এই উৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বীর বাঙালির চিরকালীন এ ঐতিহ্য অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, উৎসব চলাকালীন সময়ে ষড়যন্ত্রকারীদের দ্বারা যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার সূত্রপাত না হয় সেদিকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সভাপতি এড.চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ দাশ অসিত, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি লায়ন দুলাল দে, সাবেক সভাপতি অরবিন্দ পাল অরুণ, সহ সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য , রানা বিশ্বাস, যুগ্ম সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, সদরঘাট থানা পূজা উদযাপন পরিষদ সভাপতি রাজীব নন্দী বাবু, সাধারণ সম্পাদক বাপ্পী দাশ, জামালখান ওয়ার্ড সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, এড.টিপু শীল জয়দেব প্রমূখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.