সদরঘাটে কিশোরী ধর্ষণঃ ধর্ষক রিয়াজ গ্রেফতার

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর সদঘাট এলাকায় বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে গিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. রিয়াজকে গ্রেফতার করা হয়েছে। রিজায় ইসলামিয়া কলেজের ছাত্র বলে জানা গেছে। রিয়াজের সহযোগী মো. রবিনকেও গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।

আজ সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টায় তাকে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ। গ্রেফতার মো. রিয়াজ ডবলমুরিং থানার মোগলটুলির কাটা বটগাছ এলাকার মো. হানিফের ছেলে। চট্টগ্রাম ইসলামিয়া কলেজের শিক্ষার্থী।

সদরঘাট থানা পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর সদরঘাট থানার সরকার পুকুর পাড়ে বন্ধু রবিনের সহযোগিতায় এক কিশোরীকে মো. রিয়াজ ধর্ষণ করে। রবিনের বাড়িতে রিয়াজ ওই কিশোরীকে বেড়াতে নিয়ে গিয়েছিল। রিয়াজের সঙ্গে ওই কিশোরী আগে থেকে পরিচিত।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে সদরঘাট থানায় আজ সকালে এ ঘটনায় মামলা দায়ের করে।

এ বিষয়ে সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) আহমেদ উল্লাহ ভূঁইয়া বলেন, মো. রিয়াজ নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে বন্ধুর বাড়িতে এক কিশোরীকে বেড়াতে নিয়ে ধর্ষণ করার অভিযোগ এসেছে। সোমবার ভোর ৫ টায় তাকে এক সহযোগীসহ আমরা গ্রেপ্তার করি। কিশোরীর বাবা সকালে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

তিনি বলেন, ধর্ষণের শিকার কিশোরীকে পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.