সিটি নিউজঃ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত মহানগরীর চেরাগী পাহাড় মোড় ও সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । অভিযানে মোমিন রোডের মোগল বিরিয়ানি এন্ড চাইনিজ রেস্টুরেন্টে বাসি ভাত, ডাল, মাংস নুডলস এবং মেয়াদহীন বোরহানি দেখতে পাওয়া যায়। মোগল বিরিয়ানি হাউসকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
আজ রবিবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী অভিযানে নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রেস্টুরেন্টটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দশ হাজার টাকা প্রশাসনিক জরিমানা ও সতর্ক করা হয়। এছাড়া শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে রেস্টুরেন্টে আগত অতিথি ও কর্মচারীদের সচেতন করা হয়।
