করোনার ২য় ধাপ মোকাবেলায় সচেতনতার বিকল্প নেইঃ সিএমপি কমিশনার
সিটি নিউজঃ করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকবেলায় সাধারণ মানুষকে সচেতন করতে এবং সব শ্রেণির মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রচারণা শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বলেছেন প্রচারণা কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা সচেতন, তবে আরও সতর্ক হওয়া প্রয়োজন। আমরা প্রত্যেকে মাস্ক ব্যবহারের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারি।
আজ বুধবার (১১ নভেম্বর) খুলশী কনকর্ড টাওয়ারে সকল শ্রেণির মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রচারণা কর্মসূচির উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকবেলায় সকল শ্রেণির মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করেন। করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানimage‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি গ্রহণ করেছে। কেউ মাস্ক ব্যবহার না করলে তাকে কোনো সার্ভিস দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।
এতে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এম মোস্তাক আহমদ খান, উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) নাদিরা নূর, সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুদকারসহ খুলশি কনকর্ড টাউন সেন্টার দোকান মালিক কল্যাণ সমিতির নেতারা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি চট্টগ্রাম মহানগর যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করেছে।
