পরিচ্ছন্ন ইমেজে যুবলীগকে গড়ে তুলতে হবেঃ প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তাগণ

0

সিটি নিউজঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তাগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইমেজ সংকটে পরা যুবলীগকে নতুন করে ঢেলে সাজাচ্ছে। যাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ ছিল নেত্রী তাদেরকে সরিয়ে দিয়েছেন।

বক্তারা বলেন, পদ-পদবী ব্যবহার করে যারা অপকর্মে লিপ্ত তাদের বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। যুবলীগের ইমেজ নষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সৎ মেধাবী,ত্যাগী-পরিক্ষিত এবং পরিচ্ছন্ন নেতাকর্মীদের যুবলীগে সমাবেত করা হবে। তাই পরিচ্ছন্ন ইমেজে যুবলীগকে গড়ে তুলতে হবে।

আজ বুধবার (১১ নভেম্বর) বিকেলে  নগরীর ষ্টেশন রোড সৈকত কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর যুবলীগের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর যুবলীগ যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা।

অনুষ্ঠানে দৃষ্টহীনদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়
অনুষ্ঠানে দৃষ্টহীনদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়

মাহবুবুল হক সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, লোকমান হাকিম, বেলায়েত হোসেন বেলাল, মাহাবুব আলম আজাদ, রেজাউল করিম কায়সার, নেছার আহমেদ, আব্দুল আউয়াল, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মোজাম্মেল হোসেন নান্টু, তারেক সোলতান, আব্দুল হাই, মাহবুবুর রহমান মাহফুজ, সাজ্জাদ আলি বাহাদুর, কাজী রাজিশ ইমরান, কাজল প্রিয় বড়ুয়া, মুজিবুর রহমান মুজিব, শাকিল হারুন, আলাউদ্দিন আলো, হোসেন সরওয়ার্দী, নগর যুবলীগের সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য বখতেয়ার ফারুক, সাহেদুল ইসলাম শাহেদ, ওয়ার্ড যুবলীগ সভাপতি, সম্পাদকদের মধ্যে মোহাম্মদ ইকবাল, মঈনুল ইসলাম, শাহিন সরওয়ার, মোহাম্মদ হোসেন প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন,তরুণ মুজিবুর রহমান দীর্ঘ তেইশ বছর সংগ্রাম করে বাঙালি জাতীর মহানায়কে পরিনত হয়ে এ জাতীকে স্বাধীন করেছিল।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশে অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিয়ে বিশ্ববাসীর কাছে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। যুবলীগ সরকারের উন্নয়ন কাজের ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও দৃষ্টহীনদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.