সিটি নিউজঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে ওয়ার্ড যুবলীগের উদ্যোগে যুবনেতা রহিম দাদ খান বাদশার সৌজন্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্যদান, মিলাদ মাহফিল, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালি করা হয়।
এতে বক্তারা বলেন, বর্তমানে সমাজে সৎ, পরিচ্ছন্ন ও মেধাবী যুবকের অভাব মনে হচ্ছে, রন্ধ্রে রন্ধ্রে যুবকেরা অবক্ষয়ের দিকে ঝুকে পড়েছে। পাড়ায়-মহল্লায় মাদকাসক্ত যুবকের সামনে সাধারণত অস্থিতিকর পরিবেশ বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কঠোর হাতে যুবকদের সুশৃঙ্খলতায় ফেরানোর জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন।
সমাজে যদি সৎ, মেধাবী ও পরিচ্ছন্ন যুবক ওঠে আসে, তাহলে দেশ, সামজ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুবনেতা রহিম দাদ খান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে পুষ্প মাল্যদান, মিলাদ মাহফিল, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আবদুর রাজ্জাক। উপস্থিত ছিলেন
যুবনেতা দেলোয়ার রশিদ, এম. ফয়সাল রেজা, রাসেল মাহমুদ কায়সার, মো. দুলাল, মাইনুল ইউসুফ খান মিলন, শফিকুল আলম খান শফিক, মো. সেলিম, মো. লোকমান, মো. আলম, জামিল খান, মো. তারেক, রাশেদুল কাদের মাহিম, মো. শহিদ, মো. হীরা, ডিবল আহমেদ, মো. ফিরোজ, মো. শুভ, মো. রিংকু খান, মো. মামুন, মো. আজাদ ইসলাম রানা, ইশতিয়াক হোসেন সাগর, মো. সালাহ উদ্দিন প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।
