নিমতলায় দুই কন্যা নবজাতকের লাশ মিলল কার্টনে 

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর নিমতলা এলাকা থেকে দুই কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই শিশু দুটির মাতা-পিতাই তাদের কার্টনে ভরে ফেলে দিয়েছেন।দুটিই মেয়েশিশু হওয়ার কারনে তাদের ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন পুলিশ।

আজ শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫ টার দিকে পুলিশ কন্যাশিশু দুটির কার্টনভর্তি লাশ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল ৫টার পর স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আমরা নিমতলা এলাকায় ফোর্স পাঠাই। আমাদের ফোর্স গিয়ে নিমতলা থেকে দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার করে। দুটি মেয়েশিশুই ছিল সদ্য জন্ম নেওয়া।

পুলিশ ধারণা করছেন দু’টিই কন্যা শিশু হওয়ার কারনে হতো মেরে ফেলা হয়েছে। তবে তদন্ত করে মৃত শিশু দু’টির মা বাবাকে খুঁঝে বের করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.