মঈনের কাছে আছে আলাদিনেরর চেরাগ

0

জুবায়ের সিদ্দিকী, সিটি নিউজঃ স্বাস্থ্যখাতের অনিয়ম অনুসন্ধান করতে গিয়ে চট্টগ্রামেও বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। চমেক হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী মঈন উদ্দিন। টেন্ডার প্রক্রিয়াতে অনিয়ম করে একটি সিন্ডিকেটের পক্ষে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মঈনের ব্যাংক একাউন্ট আছে বেশ কয়েকটি ব্যাংকে। তার স্ত্রী কানিজ ফাতেমা চমেক হাসপাতালের নার্সিং শাখায় অফিস সহকারী। দু’জনের একাধিক ব্যাংক একাউন্টের খোঁজ পেয়েছে দুদক। তার স্ত্রী করেছেন পাখির খামার.।

তাদের দু’জনের একাউন্টে লেনদেন হয়েছে লাখ লাখ টাকার। টেন্ডার শাখার প্রধান মঈন উদ্দিন ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে আর্থিক সুবিধা নিতেন।

মঈনের স্ত্রী কানিজ ফাতেমার বেসরকারী একটি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে গেল বছর লেনদেন হয়েছে ২০ লাখ টাকা। গত ফেব্রুয়ারী মাসে এ দু’জনের একান্টেই জমা হয় ১২ লাখ টাকা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি শক্তিশালী সিন্ডিকেট এভাবে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। চমেক হাসপাতালের এক কর্মচারী বললেন, মঈনের কাছে আছে আলাদ্দিনের চেরাগ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.