আগাম জামিনের আবেদন এমপি লিটনের

0

সিটিনিউজবিডি : শিশু সৌরভকে গুলি করার মামলার একমাত্র আসামি গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন আগাম জামিন আবেদন করেছেন।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী এসএম আরিফুল ইসলামের মাধ্যমে রবিবার তিনি এ জামিন আবেদন করেন। অবকাশকালীন একটি বেঞ্চে এ জামিন আবেদনের শুনানি হবে বলে জানা গেছে।

গত ২ অক্টোবর সকালে এমপির লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। তার দু’পায়ে গুলি লাগে। ঘটনার পরদিন সৌরভের বাবা বাদী হয়ে এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

এ ঘটনায় এমপির শাস্তি দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.