র‌্যাবের অভিযানে ৯ হাজার ইয়াবা ও ফেন্সিডিলসহ ৭ জন আটক

0

সিটি নিউজঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ী ও জেলার ফটিকছড়ি ভূজপুর থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে  ১৮,৮১৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৯৬ বােতল ফেন্সিডিল উদ্ধারসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করে । জব্ধ করা হয় তাদের ব্যবহৃত একটি সিএনজি।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে এবং উক্ত মাদক দ্রব্য উদ্ধার করে।

আটককৃতরা হলোঃ  ১। মােঃ নাসির উদ্দিন (৪৯), পিতা- হাজী কামাল উদ্দিন, সাং- আলী নগর, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, ২। মােঃ হেফাজুল ইসলাম (৪০), পিতা- মৃত শরীফ, সাং- পশ্চিম রায়পুর, থানা- আনােয়ারা, জেলা- চট্টগ্রাম।

র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়,.ইয়াবা বেচা-কেনার উদ্দেশে ইয়াবা ব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবরে কাজির দেউড়ীর নুর আহমদ সড়কে অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে রাস্তার উপর থেকে দু’জনকে ১৮ হাজার ৮১৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরবর্তীতে দু’জনকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয় এবং দু’জনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান এএসপি মাহমুদুল হাসান মামুন। র‌্যাবের দেয়া তথ্য অনুযায়ী আটক দু’জনই পেশাদার ইয়াবা ব্যবসায়ী। জেলার বিভিন্ন উপজেলা ও নগরীর বিভিন্ন এলাকায় তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছেন।

অন্যদিকে র‍্যাব-৭ এর একটি দল চট্টগাম জেলার ভূজপুর থানাধীন পাঁতমারা বাজার এলাকায় শাপলা লাইব্রেরী ষ্টেশনারী এন্ড ডিপার্টমেন্টাল স্টোর এর সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপােস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

এসময় র‍্যাব এর চেকপােস্টের দিকে আসা একটি সিএনজিকে সন্দেহজনক মনে হলে সিএনজিটিকে থামানাের সংকেত দিলে সিএনজিটি চেকপােস্টের অদূরে গাড়ি থামিয়ে, গাড়ি থেকে নেমে ৫ জন ব্যক্তি দৌড়ে পালানাের চেষ্টাকালে র‌্যাবের সদস্যরা তাদের ধরে ফেলে।

আটককৃতরা হলোঃ ১। মােঃ বেলাল হােসেন (২৭), পিতা- মৃত আব্দুল জলিল, সাং-দক্ষিন হলুদিয়া, ২। মােঃ আলাউ পিতা আহম্মেদ, সাং- মােহাম্মদপুর (মন্নান হুজুরের বাড়ি), ৩। মােঃ জাফর ইকবাল (২৫), পিতা- বছির আহম্মেদ, সাং- মােহাম্মদপুর (আঁধার মানিক রাস্তার মাথা), ৪।মােঃ আমির হােসেন (৩১), পিতা- মােঃ রফিকুল ইসলাম , সাং- দক্ষিন হলুদিয়া, (হাজুর মায়ের বাড়ি), ৫। মােঃ আব্দুল জব্বার (৩০) সিএনজি ড্রাইভার, পিতা- মৃত সালেহ আহম্মদ, সাং একতাপুর (জব্বারের বাড়ি),উভয়ে থানা- ভূজপুর, জেলা- চট্টগ্রাম।

তাদের কাছ থেকে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার ও তাদের ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করা হয়।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.