সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী দক্ষিণ কাট্টলী এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে মো. মাহবুব নামে এক যুবক খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে পাহাড়তলী পুলিশ তাদের গ্রেফতার করে বলে জানায়।
গ্রেফতার পাঁচজন হলো- মো. শাহ আলম (১৯), মো. আমিনুল ইসলাম তুহিন (২০), মো. মোবারক হোসেন (১৯), মো. মোবারক হোসেন শাকিল (১৯) ও মো. আমির হোসেন (২০)।
প্রসঙ্গত রবিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে ছুরিকাঘাতে খুন করা হয় মাহবুবকে। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত মো. মাহবুব ফরিদপুর জেলার পীরেরচর এলাকার সাহেব আলীর ছেলে।
পাহাড়তলী পুলিশ জানায়, মাদকের টাকা নিয়ে মাহবুবের সঙ্গে গ্রেফতার যুবকদের কথা কাটাকাটি হয়েছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে মাহবুবকে ছুরিকাঘাত করে তারা।
