শাহরিয়ার সিদ্দিকীঃ চট্টগ্রামে আসছে চসিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রস্তুত করছেন নির্বাচনী ইশতেহার। উঠান বৈঠকসহ মতবিনিময় সভা করছেন ওয়ার্ডে ওয়ার্ডে। প্রতিশ্রতি দিচ্ছেন গলার পানি না শুকানো পর্যন্ত।
এভাবেই নির্বাচন এলে ইশতেহার ও প্রতিশ্রুতির ভান্ডার খুলে বসেন প্রার্থীরা। ভোট চলে গেলে এসব আর তাদের মনে পড়েনা। এমনকি তাদের স্মৃতিতেও থাকেনা। মানুষ তাদের এসব ফাঁকাবুলি শুনে আর মনে মনে বলে, “ফাঁকাবাজী” আর কতদিন চলিব। পাবলিকেরে ছুইল্লা কেলা কত খাওয়াইবা”।
