জুবায়ের সিদ্দিকীঃ চট্টগ্রামে ডিশলাইন ব্যবসায়ীরা তাদের গ্রাহককে বঞ্চিত করছেন ভারতীয় বেশ কিছু চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান উপভোগ থেকে। প্রায় ৭ টি চ্যানেল এখন বন্ধ।
এ ব্যাপারে সিসিএলের পরিচালক পালিত বাবু বলেন, কিছু চ্যানেলের মধ্যে ১টি চ্যানেল অবশ্য জনপ্রিয় স্টার জলসা। এসব চ্যানেল যার সাথে আমাদের চুক্তি তার সাথে সমঝোতা না হওয়াতে বয়কট করা হয়েছে। আশাকরি আলোচনা সাপেক্ষে আবার এসব চ্যানেল চালু করার উদ্যোগ নেব।
এসব চ্যানেল স্থায়ীভাবে বন্ধ হয়নি। তবে গ্রাহকেরা অসন্তুষ্ট প্রকাশ করে বলছেন, ডিশ সংযোগকারীরা চ্যানেলগুলো বন্ধ করলেও টাকা ঠিকই নিচ্ছে এবং জনপ্রিয় চ্যানেলগুলো কেন বন্ধ হয়েছে, এসব চ্যানেল আদৌ চালু হবে কিনা কিছুই জানাচ্ছে না।
