সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে করোনা আক্রান্ত হয়ে ফটিক চন্দ্র নাথ (৬৮) নামে এক ব্যক্তি মারা গেছে। শনিবার রাতে নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আজ রবিবার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের মণ্ডল বাড়িতে তার লাশের সমাধি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, করোনার প্রভাব শুরুর পর থেকে এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ উপজেলায় ১৫ জন ব্যক্তি মারা গেছে। ফটিক চন্দ্র নাথ ২০ দিন ধরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত শনিবার রাত নয়টার দিকে তিনি মারা যান। আজ রবিবার সকালে
সীতাকুণ্ডের নিজের পৈত্রিক বাড়িতে তার লাশ হিন্দু ধর্মীয় রীতি অনুসারে সমাধি দেওয়া হয়।
