আকবর শাহ এলাকায় কলেজছাত্রী ধর্ষক আরিয়ান গ্রেফতার

0

সিটি নিউজঃ চট্টগ্রামে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে দুই বন্ধু মিলে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে আকবর শাহ থানা পুলিশ।

বুধবার ভোররাতে খুলশী থানার মাস্টার লেইন এলাকা থেকে রাকিবুল হাসান ওরফে আরিয়ানকে (২০) গ্রেপ্তার করা হয়। এই যুবকের সঙ্গেই ধর্ষণের শিকার ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর ধর্ষিত কলেজছাত্রীর মা নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির একটি বাসায় ধর্ষণের ঘটনা ঘটার কথা উল্লেখ করে আকবর শাহ থানায় মামলা করেন।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, আরিয়ান এ ঘটনার পর পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।

এদিকে তার অপর বন্ধু মেহেদী হাসান আশিক রব্বানী ওরফে বাবুকে ধরতে অভিযান চলছে বলে জানান ওসি জহির। মেহেদীর বাসাতেই ধর্ষণের ঘটনা ঘটে।

কলেজ ছাত্রীর মা মামলায় অভিযোগ করেছেন, আরিয়ানের সঙ্গে তার দ্বাদশ শ্রেণি পড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বাসা থেকে এ নিয়ে নিষেধ করায় তার মেয়ে আরিয়ানকে এড়িয়ে চলতে শুরু করে।

গত ১১ ডিসেম্বর বিকেলে ওই কলেজছাত্রী বই কেনার জন্য বাসা থেকে জিইসি মোড়ে যাওয়ার সময় আরিয়ান তাকে ফোন করে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে পূর্ব ফিরোজ শাহ কলোনিতে বন্ধু মেহেদীর বাসায় আছে জানিয়ে দেখা করতে বলেন। ওই কলেজছাত্রী সেখানে গেলে তাকে জোর করে দুইজন মিলে ধর্ষণ করে অভিযোগ করেছেন তার মা।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আরিয়ান ও মেহেদী এলাকায় বখাটে হিসেবে পরিচিত। স্থানীয় যুবলীগ নেতার পরিচয় দেওয়া এক ব্যক্তির প্রশ্রয়ে তারা বেপোরোয়া জীবন যাপন করে।

ওসি জহির বলেণ, আরিয়ান বেসরকারি সংস্থা ইউসেফ স্কুলে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। মাঝে কিছুদিন বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করলেও এখন বেকার।

তিনি আরো জানান, ২০১৭ সালে বাওয়া স্কুলের কাছে দলবলসহ অস্ত্র নিয়ে একটি বাসে উঠে ভয়ভীতি দেখানোর সময় পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করেছিল আরিয়ানসহ আরও কয়েকজনকে। পুলিশের অভিযোগপত্রে ওই মামলায় প্রধান আসামি আরিয়ান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.