অন’র দলের কিছু খাম্বা থিয়াইয়েঃ বাজারত ন খায়

0

অন’র দলের কিছু খাম্বা থিয়াইয়েঃ বাজারত ন খায়

প্রিয় প্রশাসক সুজনের কাছে সুজনেষু,

সালাম নিবেন। আশা করি ভালা আছন। লাইল্যার মা কদ্দে, অনে নাকি ফাটাকেষ্ট। যেডে অন্যায় হেডে অ’নার প্রতিবাদ। পাবলিক খুব খুশী। পোর্ট কানেকটিং রোড ৫ বছর চিরা ভিজা আছিল। আল্লাহর রহমতে অনার চেষ্টায় রাস্তা এখন অনেক ভালা।

ননাইয়ার নাতিন অমাইনষর পোয়া, আঁরে কদ্দে অ’বেডি সুজন ভাইর মেয়াদ গেইয়ে গই। ভোটের পর ঘরত যনগই পড়িব। খাতুনির মা কদ্দে, যে ক’য়দিন সুজন ভাই আছিল বাঘের মতো গর্জন গরি চোর-ডাকাইত ধইজ্ঝে।  জরিনা কদ্দে, সুজন ভাইয়ের ক্যাডার বাহিনী ও চামচা-বাহিনী ন’ আছিল। গরীবের বন্ধু সুজনভাই চৌদ্দনম্বরী কামকাজ ন’গরে।

এতনি ফেতনি, তেনা-ফেনার দালালী সুজনের আমলে ন’চলে বলি কইল, আঁরার ফকির হাটের আওয়ামী লীগ নেতা ইলিয়াছ ভাই। ভালা মাইনসর দাম যে’ডে এ’ডে আছে।

সুজন ভাই, সামনে চসিক নির্বাচন। অনার দলের কাউন্সিলর প্রার্থী কিছু খাম্বা থিয়াইয়ে। যেগুন বাজারত ন’খায়। বাপে পুতে আওয়ামী লীগ ন’গরে। রাজাকারের পোয়া, ডিগবাজী খাওয়াইন্যা লীগের কিছু নেতা কাউন্সিলর প্রার্থী। ক’ডে যাইতাম। মাইনষে কদ্দে, আওয়ামী লীগ পডত গেইয়ে। ন, কইব কি। গদি পাইলেই লুটপাট। চামচা- অ’লও কোটিপতি। ক’নে কোটি কোটি ট্যায়া বানাইয়ে লিষ্টি করা দরকার। কেয়ামত মাঠ’ত বাইল্যার আর লাইল্যার নাতি কি হিসাব দিব। আল্লাহ মালুম।

গত ৫ বছর চাটগাঁ শহরত রাস্তা-ঘাট ভালা কাম ন’হয়। এখন যেডে যাইবেন ভাঙ্গা রাস্তা। অনার শ্রম, মেধা ও মননকে চাটগাঁর মানুষ স্মরণ গরিব। অনে অনেক ভালা মানুষ। আল্লাহ অনারে অনেক সম্মান দিইয়ে। মানুষ অনার লাই দোয়া গরিব সারাজীবন। আল্লাহ অনারে হেফাজত করুক। অনার কথা মানুষ সারাজীবন মনে রাখিব।

কালু চোরা চকবাজার বস্তির রাজা। এই অমাইনসর পোয়া এমপি-মন্ত্রির চামচাগিরি গইজ্জে বিএনপি আমলে। এয়া ফইল্যাতলির হাট’ত তরকারি বেচে। ইতে ক’দ্দে ট্যায়া পাচারকারী চক্রের নামের তালিকা প্রকাশ করা দরকার। এক তেল কোম্পানীর চট্টগ্রামের গুপ্তখালের দায়িত্বে থাকা ডিজিএম বেগম পাড়ায় আলিশান বাড়ী গইজ্জে।  বছরে ৪ হতে ৫ বার আমেরিকা-কানাডায় যাই ব্যাংকত ট্যায়া জমা দেয়। চাঁটগার বহুত ফেতনীর পোয়া ট্যায়া অ’লা হইয়ে। আমেরিকা-কানাডায় ইথারার বাড়ীঘর ও ব্যবসা আছে। এগুন ফারম’র কুরা। তারারে আইনের আওতায় ন আনিলে ভবিষ্যত প্রজন্মের খবর আছে।

আশপাশ চাপে পেরেশানীত আছি। তারার কথা হইল’দে অ’ডি বেশী তাফালিং ন’গরিছ। ভালা হই যা’গই। আঁর জামাই মরি গেইয়ে। কিছু হইলে কিরিছ লই বাহির হইয়ুম। আরে ন’চেতাইছ। পাবলিক অ’ল আঁরে ভালা কয়।  অনারেও ভালা কয়। আল্লাহর কাছে অনরলাই দোয়া গ’রিব। আল্লাহ হাফেজ।

ইতি———- চাঁটগা শ’রর ফুতুইন্নার মা।  গ্রন্থনাঃ জু/সি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.