শুটিং সেটে গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী

0

বিনোদন জগৎঃ মুসৌরিতে ‘দ্য কাশ্মীর ফাইল’ শ্যুটিং চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি দাঁড়াতেও পারছিলেন না। তবে সেই অবস্থাতেই তিনি শ্যুটিং চালিয়ে যান। পরে ছবির শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিস্থিতি এমন হয় যে, তিনি দাঁড়াতেও পারছিলেন না। তবে সেই অবস্থাতেই তিনি শ্যুটিং চালিয়ে যান। তবে পরে ছবির শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিচালক।

বিবেক অগ্নিহোত্রীর ফিল্ম দ্য কাশ্মীর ফাইলসের শ্যুটিং করছিলেন বাংলার প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী।  সূত্রের খবর, খাবারে বিষক্রিয়ার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রবল কষ্টে তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না। তবু সেই অবস্থাতেই তিনি নিজের অংশের শ্যুটিং চালিয়ে যান। এই ঘটনায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিবেক।

শনিবার দ্য কাশ্মীর ফাইলস শ্যুটিং-এ মিঠুনের একটা বড় দৃশ্য়ের শ্যুটিং ছিল। অসুস্থ বোধ করা সত্ত্বেও সেই অবস্থাতেই শ্যুটিং চালিয়ে যান মিঠুন। বিবেক জানিয়েছেন, ‘যন্ত্রণায় দাঁড়াতে পারছিলেন না অভিনেতা। তা সত্ত্বেও তিনি একটার পর একটা নিখুঁত শট দিচ্ছিলেন। আবার জানতে চাইছিলেন, কাজে কোনও খামতি আছে কি না।’ বিবেকের কথায়, কেন মিঠুন সুপারস্টার তার তাঁর এই আচরণের স্পষ্ট বোঝা যায়। এই প্রজন্মের কোনও অভিনেতার মধ্যে এত নিষ্ঠা তিনি দেখেননি বলে জানান পরিচালক।

২০১৯ সালে তাঁর ফিল্ম তাসখন্দ ফাইলস হিট হওয়ার পর কাশ্মীরী হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরতে দ্য কাশ্মীর ফাইলস তৈরির সিদ্ধান্ত নেন বিবেক অগ্নিহোত্রী। এই ফিল্মের মুখ্য ভূমিকায় রয়েছেন অনুপম খের। ২০২১ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.