সালমানকে শীঘ্রই বিয়ে করতে বললেন কারিনা

0

বিনোদন জগৎঃ শীঘ্রই সালমান খানকে বিয়ে করতে বললেন কারিনা। সালমান খানের কাছে দেশের মানুষের যেন একটাই প্রশ্ন— ‘কবে বিয়ে করবেন ভাইজান?’ উত্তর না পেলেও আশাহত হন না ভাই-প্রেমীরা। এই প্রশ্ন উঠতেই থাকে ক্রমাগত। আজ তাঁর জন্মদিনে ফের উসকে দেওয়া হল সেই চিরাচরিত প্রশ্নটি। তবে এ বার প্রশ্ন নয়, বাক্য। এবং তার থেকেও বড় কথা, প্রসঙ্গ তুললেন খোদ বলি পাড়ার প্রথম সারির নায়িকা। সলমনেরই এক সহ অভিনেত্রী, কারিনা কাপূর।

সালমানের ৫৫তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন কারিনা কাপূর খান। দু’জনের একসঙ্গে একটি ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। নীচে ক্যাপশনে লেখা, ‘শুভ জন্মদিন সালমান। আশা করছি, খুব তাড়াতাড়িই বিয়ে করবে তুমি’। পাশে কয়েকটি ইমোজি। যার মধ্যে চোখ মারার ইমোটিকনও রয়েছে।

তবে কি বলি পাড়ার কোনও গোপন কথার আভাস পাওয়া গেল, যা এখনও মেকআপ ভ্যানের বাইরে আসার কথা নয়! নাকি নিছকই মশকরা করলেন কারিনা? যেহেতু সলমনের বিয়ে নিয়ে মানুষ এত ব্যস্ত, সেই ব্যস্ততার আগুনেই আরেকটু ঘি ঢেলে দিলেন অভিনেত্রী! উত্তরের জন্য এক মাত্র সময়ের উপরেই ভরসা করা যাবে। নয়তো, ভাইজানের বিয়ের মতো গুরুত্বপূর্ণ তথ্য এইভাবে পাওয়া যায় নাকি!

এ বছর বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে একটি নোটিস। যেখানে আর্জি করা হয়েছিল, করোনার কারণে এ বছর ভাইজানের জন্মদিনে যেন বাড়ির সামনে ভিড় না করা হয়। তাই এ বার বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত না নাড়িয়ে সালমান জন্মদিনের আগেই চলে গেলেন পানভেলের ফার্মহাউসে। সেখানে মাঝরাতে কেক কেটে পালন করলেন নিজের ৫৫তম জন্মদিন।খবর আনন্দবাজার পত্রিকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.