সি টি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর অলিগলিতে এখন মাদকের হাট বসছে। নগরীর এমন কোন গলি নেই যেখানে মাদকের বাজার নেই। যুবক ও তরুনেরা কোথাও সংঙ্গবদ্ধ হয়ে কোথাও এককভাবে বিক্রি করছে মাদক।
এছাড়া কোন কোন পাড়ায় মহল্লায় মহিলারাও মাদক বিক্রি করছে। থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দফতরের কিছু অসৎ কর্মকর্তা টাকা আদায় করে এসব বিক্রেতার কাছ থেকে।
মাদকের সাথে সংশ্লিষ্ট যুবক-তরুণরা পাড়ায় মহল্লায় “কিশোর গ্যাং” নামে এলাকায় পরিচিত। এই কিশোর গ্যাংকে মদদ জোগায় সমাজের বড়ভাইয়েরা। এ্ররা তুচ্ছ ঘটনার সূত্র ধরে খুনাখুনিতেও লিপ্ত হয়। নগরীতে এভাবে খুনের ঘটনাও ঘটেছে।
অনুসন্ধানে জানা যায়, নগরীতে গজিয়ে ওঠা কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে মাদক ব্যবসা। সমাজের বখে যাওয়া দুষ্টচক্র ও মাস্তান চক্র রাজনীতির সাইনবোর্ড ব্যবহার করে সমাজে অস্থিরতা সৃষ্টি ও অপরাধ সংঘটিত করে গেলেও প্রশাসন এসব অপরাধীদের বিরুদ্ধে কোন সাড়াঁশী অভিযান পরিচালনা করছেনা। যার কারনে কিশোর গ্যাং এর প্রসার ঘঠছে প্রতিদিন।
বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় অনেক বাসিন্দা এ প্রতিবেদককে বলেন, পুলিশ ও মাদকদ্রব্য দফতর যদি তাদেরকে আইনের আওতায় আনেন তাহলে মাদকের প্রসার বন্ধ হতে বাধ্য। কিন্তু এক্ষেত্রে পুলিশের উদ্যোগ ও মাদক নির্মূলে যথেষ্ট গাফিলতি রয়েছে। রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে এসব কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে।
জু.সি/ ২৯.১২.২০২০
