সি টি নিউজ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র উদ্যোগে শনিবার (২ জানুয়ারী) পরিচালিত হয় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম । চট্টগ্রাম নগরীর ৯৫ টি বিট থেকে একযোগে বিট পুলিশিং কর্মকর্তাগণ স্ব স্ব বিটের দরিদ্র মানুষের মধ্যে ২০০০ কম্বল বিতরণ করেন। নগরীতে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এ ধরনের উদ্যোগ মানবিক পুলিশিং কার্যক্রমকে গতিশীল করেছে।
সি টি নিউজ / জি.এস
