সীতাকুণ্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহীসহ নিহত ৩

0

কামরুল ইসলাম দুলুঃ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে সড়ক দূর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ এলাকার শাহ আমানত ফিলিং স্টেশনের পাশে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে মোঃ আারাফাত (২২) পিতা-মোঃ ইদ্রিস ও মোঃ সুরত আলম (২৩),পিতা-মৃত কালু মিয়া, বোরজনিয়া টাইম বাজার, থানা-রামু,জেলা- কক্সবাজার। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার করে।

জানা যায়, কক্সবাজার থেকে মোটর সাইকেল যোগে দুই যুবক কুমিল্লা বেড়াতে যায়। ফেরার পথে রাতে ভাটিয়ারীতে অজ্ঞাত একটি গাড়ি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এসময় মোটর সাইকেলটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই রুহুল আমিন ও ফৌজদারহাট ফাঁড়ির এসআই ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে।

এব্যাপারে রুহুল আমিন বলেন, কুমিল্লা থেকে মোটর সাইকেল পালস্ যোগে কক্সবাজারের উদ্যেশ্যে যাওয়ার পথে ভাটিয়ারীতে দূর্ঘটনায় পতিত হয়। তাদেরকে কোন গাড়ি চাপা দিয়েছে তা জানা যায়নি। আমরা লাশ দুইটি ও একটি মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যাই। নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

অপরদিকে একই দিন দুপুরে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে মহাসড়কের বড় দারোগারহাট বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় কলেজের সেশন ফি জমা দিয়ে বাড়ী ফেরার পথে শারমিন সুলতানা রিয়া (১৮) নামের কলেজ ছাত্রী নিহত হয়। একই ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। নিহত কলেজ ছাত্রী রিয়া বারৈয়াঢালা মহালংকা মল্লা বাড়ির জামশেদ উদ্দিনের কন্যা ও সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.