সি টি নিউজঃ চট্টগ্রামে আদালতে মামলায় হাজিরা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মো. ইছহাক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বন আদালতের একটি মামলায় হাজিরা দিতে তিনি ফটিকছড়ি থেকে চট্টগ্রাম আদালতে আসছিলেন। তিনি ফটিকছড়ি থানার উত্তর কাঞ্চননগর দুল্যাছড়ি এলাকার মৃত ফকির আহমদের ছেলে
বুধবার (৬ জানুয়ারি) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে। পরে স্বজনদের উপস্থিতিতে পুলিশের সহযোগিতায় লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইছহাকের আইনজীবীর সহকারী জানান, ইছহাকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় নিয়মিত হাজিরা ছিল বুধবার (৬ জানুয়ারি)। যথারীতি তিনি হাজিরা দিতে আদালতে উপস্থিত হন। এরপর এজলাসের সামনে বারান্দায় পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সি টি নিউজ/ ডিটি
