চট্টগ্রামে বিএনপি নেতারা আতঙ্কে

0

আলী আদনান :  চট্টগ্রামে অনেক বিএনপি নেতাই নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করার সাহস পাচ্ছেন না। জনসম্মুখে বা প্রশাসনের কর্তাব্যক্তিদের সামনে কৌশলে গোপন করেন নিজের পরিচয়। এড়িয়ে যাচ্ছেন সংবাদকর্মীদেরও। চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির এক নেতা জানান, ’২০ হাজারেরও অধিক মামলায় ৫ লক্ষাধীক আসামী নিয়ে চরম বিপদে আছে বিএনপি। অনেক নেতা, মামলায় জর্জরিত হয়ে সেঞ্চুরি অতিক্রম করেছেন। খোদ জেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আছে ১৮টি মামলা।

সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা রয়েছে প্রায় অর্ধশত। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রয়েছে ৮৩টি, জিয়া আরফানেজ ট্রাষ্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলার বিচার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। নাইকো ও গ্যাটকো মামলাও সচল হয়েছে। কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী, চৌধুরী আলম থেকে শুরু করে অনেকেরই হদিস মিলছে না। তাই বিএনপি করি’ এ পরিচয়টা আমাদের জন্য বোঝা। উল্লেখ্য, শুধু চট্টগ্রাম মহানগরীতেই নয়, উত্তর ও দক্ষিন চট্টগ্রামের নেতাকর্মীরাও আছেন আতঙ্কে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.