টাঙ্গাইলে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

0

সিটিনিউজবিডি : টাঙ্গাইলে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কৃষক শ্রমিক জনতা লীগের জেলা শাখা।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।

এর আগে পৌনে ১টার দিকে ১০ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪২৩ টাকা ঋণ খেলাপির দায়ে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.