সিটিনিউজবিডি : চট্টগ্রাম বন্দরের উদ্ধারকারী কান্ডারী-১০ জাহাজে এক নাবিকের মৃত্যু হয়েছে। মৃত নুর কাশেম লস্কর হিসেবে ওই জাহাজে কর্মরত ছিলেন।
জানা গেছে, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কান্ডারি-১০ জাহাজে দায়িত্ব ছিল নুর কাশেমের। রাতে কাজে যোগ দেওয়ার পর অসুস্থতা অনুভব করলে অপর সহকর্মীকে বলে ঘুমিয়ে পড়েন।সকাল ৭টার দিকে জাগাতে গিয়ে মৃত্যুর বিষয়টি টের পান ওই সহকর্মী।
চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম বলেন, রাতে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থতা অনুভব করেন নুর কাশেম। জাহাজে দায়িত্বরত অপর সহকর্মীকে বলে ঘুমিয়ে পড়েন।
মঙ্গলবার সকাল ৭টায় ঘুম থেকে জাগাতে গিয়ে মৃত্যুর বিষয়টি জানা যায়। ক্যাপ্টেন নাজমুল আলম ডাক্তারদের বরাত দিয়ে বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে নুর কাশেমের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
