সিটি নিউজ ডেস্ক: নগরীর পতেঙ্গা থানার স্টীলমিল এলাকার খালপাড় নামক কাভার্ড ভ্যানের ধাক্কায় মো.মানিক নামে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক নগরীর ৩৮ নম্বর বন্দর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকার শিমুল চৌধুরীর বাড়িতে ভাড়ায় থাকতেন। তার বাবার নাম মো. নাছির।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, নিহত মানিক একটি ওয়ার্কশপে কাজ করতো। কাজ শেষ করে বাসায় ফেরার পথে পতেঙ্গা স্টীলমিল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। এ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিটি নিউজ/জিএস
