এফডিসিতে পরিচালক সমিতির নির্বাচন ২ এপ্রিল

0

সিটি নিউজ ডেস্ক:  বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের আয়োজন করা হচ্ছে ২ এপ্রিল।

সম্প্রতি চলচ্চিত্র পরিচালকদের স্বার্থ সংরক্ষণে গঠিত সমিতির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন আব্দুল লতিফ বাচ্চু। দুই কমিশনার হিসেবে থাকছেন আ স ম শফিকুর রহমান ও ডি এইচ নিশান। নির্বাচনের ৪৫ দিন আগে থেকে তাঁরা কার্যক্রম শুরু করবেন। প্রতিবারের মতো বিএফডিসিতেই ভোট হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ২০১৯ সালের ২৫ জানুয়ারি পরিচালক সমিতির নির্বাচনে মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন প্যানেল জয়ী হয়েছিল। ২০২০ সালের ৩১ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। তবে এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভোট পিছিয়েছিল।

গুঞ্জন আছে, এবারের পরিচালক সমিতির নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। তবে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়নি।

 

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.