চসিক ইতিহাসের রেকর্ড করলেন কাউন্সিলর পদে জয়ী মিন্টু

0

সিটি নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৭নং চকবাজার ওয়ার্ডে টানা সাতবার কাউন্সিলর নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন সাইয়েদ গোলাম হায়দার মিন্টু।  বুধবার (২৭ জানুয়ারি)  অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তিনি সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন। চকবাজার ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে দুই হাজার ৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।

এ নিয়ে টানা ৭ বার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন সত্তোর্ধ্ব এ কাউন্সিলর। অনেকে বলছেন, তার এ সাফল্যের নেপথ্য ‘জনপ্রতিনিধি কেমন হতে হবে’ তারই যেন একটি আদর্শ উদাহরন।

অন্যদিকে এ এলাকার সচেতন মহল থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলেই খুশি তাদের চিরাচেনা মিন্টু কমিশনারকে আবারও জনপ্রিতিনিধির আসনে বসাতে পেরে।   জানা যায়, ১৯৭৭ সাল থেকে নির্বাচন করছেন তিনি।

টানা সপ্তমবারের মতো অপরাজিত থাকার আনন্দ-অনভূতি জানতে চাইলে সাইয়েদ গোলাম হায়দার মিন্টু বলেন, আমি অনেক খুশি সপ্তমবারের মতো নির্বাচিত হওয়ায়। চকবাজারারবাসীর কাছে আমি চিরঋণী। অতীতের মতো এলাকাবাসীর সুখে-দুঃখে সবার আগে এগিয়ে আসব।

 

সিটি নিউজ /জিএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.