করোনার টিকা ৩৪ জেলায় পাঠানো শুরু

0

সিটি নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর বেক্সিমকোর কারখানায় রাখা করোনাভাইরাসের ২৬ লাখ টিকা নির্ধারিত জেলায় পাঠানো শুরু করেছে ঔষধ প্রশাসন।  জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কড়া নিরাপত্তায় করোনাভাইরাসের টিকা পাঠানো শুরু করেছে বেক্সিমকো কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। ভারত থেকে আসা ৫০ লাখ টিকা ওই কারখানায় সংরক্ষিত ছিল। আজ প্রথম পর্যায়ে ২৬ লাখ চার হাজার ডোজ টিকা দেশের ৩৪টি জেলায় পাঠানো শুরু হয়েছে। আজ সন্ধ্যা থেকে আগামীকাল শুক্রবার ভোর পর্যন্ত ফ্রিজার গাড়ি করে টিকাগুলো পাঠানো হচ্ছে।

ওসি আরো জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৩৪টি জেলা প্রশাসনের কাছে টিকার ডোজ পৌঁছানোর খবর আগেই জানানো হয়েছে। গাজীপুর জেলার সীমানা অংশ পর্যন্ত ভ্যাকসিনবাহী গাড়িগুলোকে পুলিশের প্রহরায় অন্য জেলা পুলিশের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এভাবে গাজীপুর মহানগর পুলিশ আগামীকাল ভোর পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের উপপুলিশ কমিশনার ইলতুৎমিশ, টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ্ আলম, পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম প্রমুখ।

যে ৩৪টি জেলায় করোনার টিকাগুলো পাঠানো হচ্ছে সেগুলো হলো – ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নরসিংদী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চাঁরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট।

আগামীকাল শুক্রবার উল্লেখিত জেলাগুলোর সিভিল সার্জনরা করোনার টিকা নিজ দায়িত্বে প্রশাসনের সহায়তায় বুঝে নিবেন।

 

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.