পাহাড়তলী বধ্যভূমি নিয়ে প্রকাশিত সংবাদে ইউএসটিসির প্রতিবাদ

0

সিটি নিউজ ডেস্কঃ গত ৩১ জানুয়ারি ২০২১ ইং তারিখে সিটি নিউজ বিডি ডট কমে পাহাড়তলী বধ্যভূমি পুরো জায়গা অধিগ্রহণ করে জাদুঘর নির্মাণের দাবি শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইউএসটিসির ভারপ্রাপ্ত রেজিস্টার।

ইমেইলে প্রেরিত প্রতিবাদলিপিতে তিনি ইউএসটিসির প্রতিষ্ঠা ও এযাবকালের যাবতীয় কার্্যক্রম তুলে ধরে বলেন, একটি মহল আপনার গুরুত্বপূর্ণ গণ-মাধ্যমে ইউএসটিসি’র প্রতিষ্ঠাতা ও তাঁর আদর্শ, বিশেষতঃ ব্লক ই-তে নির্মাণাধীন একাডেমিক ভবন সম্বন্ধে, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের কার্যক্রম ও আইএএইচএস-এর শিক্ষা কর্মসূচী নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। ধারণা করা যাচ্ছে, তাদের উদ্দেশ্য মন্ত্রণালয় ও মাননীয় সরকারকে বিভ্রান্ত করা এবং ইউএসটিসি’র মত সুপ্রতিষ্ঠিত ও দেশের জন্য সম্মানবাহী প্রতিষ্ঠানের ক্রমবিকাশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করা।

প্রতিবাদলিপিতে তিনি আরো বলেন, জাতীয় অধ্যাপক (ডা.) নুরুল ইসলাম মহোদয়ের উত্তরাধিকারীরা তাঁর প্রতিষ্ঠিত সুকীর্তির স্বাক্ষর প্রতিষ্ঠানসমূহের কর্মকা- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অনুযায়ী পরিচালনা করছেন এবং সার্বভৌম বাংলাদেশের চিরভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্রে বঙ্গবন্ধুর দূরদৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রযত্ন অব্যাহত রেখেছেন।

আমাদের বক্তব্যঃ গত ৩১ জানুয়ারী ২০২১ ইং তারিখে পাহাড়তলী বধ্যভূমি রক্ষা পরিষদ চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমির সম্পূর্ণ জায়গা অধিগ্রহণ করে সেখানে একটি জাদুঘর নির্মাণের দাবি জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্মারকলিপি দেয়। স্মারকলিপির আলোকে উক্ত সংবাদ পরিবেশন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.