দুর্দিনের পরিক্ষিত নেতাকর্মীরাই সংগঠনের চালিকাশক্তিঃ ফরিদ মাহমুদ

0

সিটি নিউজঃ চট্টগ্রাম নগর যুবলীগের যুগ্ম আহবায়ক, সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন,বঙ্গবন্ধুর আদর্শের দুর্দিনের ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীরাই আমাদের সংগঠনের প্রাণ ও চালিকাশক্তি।  ক্ষমতার ও ব্যাক্তি বিশেষের রাজনীতি করতে গিয়ে আমরা তাদেরকে ভুলে যাই।  তাদের ত্যাগ-তীতিক্ষার মুল্যায়ন করি না, বেশির ভাগ ক্ষেত্রে অবহেলা করি।  আমাদের খেয়াল রাখতে হবে অনুপ্রবেশকারী এবং নবাগতদের দাপটে যেন ত্যাগীরা দুরে সরে না যায়।

রবিবার (৭ ফেব্রুয়ারী) চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন হিরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রয়াত এ নেতার ৯ম মৃত্যুবার্ষিকীতে আজ তার রামপুরস্থ কবর জেয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।  এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, নগর যুবলীগ সদস্য নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, আশরাফুল গনি, প্রকৌশলী মিজানুর রহমান মিজান, ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ বেলাল হোসেন, আনিসুর রহমান, মোহাম্মদ আজাদ হোসেন, রাজিবুল ইসলাম, আশরাফুল আলম সিদ্দীকি, আরিফুল ইসলাম, আরিফুর রহমান অন্তর প্রমুখ।

নেতৃবৃন্দ পরে চিকিৎসাধীন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য সাইফুর রহমান পলাশকে দেখতে যান।  এসময় তার পরিবারের খোঁজখবর নেন।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.