আন্দোলনে নার্সিং ও মিডওয়াইফের শিক্ষার্থীরা

0

সিটি নিউজঃ ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের মিডওয়াইফ সমমান না দেওয়া, নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কম্প্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা অনতিবিলম্বে নেওয়ার দাবীসহ তিন দফা দাবীতে সড়ক অবরোধ ও মানববন্ধন করে আন্দোলনে নেমেছে নার্সিং ও মিডওয়াইফারী শিক্ষার্থীরা।

আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর প্রবর্তক মোড়ে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে আন্দোলন শুরু করেন তারা।

তিন দফা দাবি হলো- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত ‘পেশেন্ট কেয়ার টেকনোলজি’ কোর্সকে নার্সিং কোর্সের শিক্ষার্থীদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিল, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (FWV) দের ডিপ্লোমা ইন মিডওয়াইফ সমমান না দেওয়া ও নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কম্প্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করা।

স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি সন্তোষ কুমার রুদ্র বলেন, নার্সিং ও মিডওয়াইফস শিক্ষার্থীরা যোগ্যতার পরিচয় দিয়ে পড়তে এসেছে।  বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল এবং কারিগরি পেশেন্ট কেয়ার টেকনোলজির মধ্যে কোর্স ক্যারিকুলামেরও পার্থক্য রয়েছে। এছাড়া পুরো ৩ বছরে মোট ৩৩টি বিষয়ে পড়ালেখা করতে হয় শিক্ষার্থীদের।

মানববন্ধনে নেতৃবৃন্দরা আরো বলেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা এসএসসি পাস করে নামেমাত্র কয়েকটি বিষয়ে পড়ালেখা করে এবং ১৮ মাসে একটি কোর্স সম্পন্ন করে, যা কখনোই ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্সের সমতুল্য নয়।  নেতৃবৃন্দরা তাদের পেশকরা দাবী মানা না হলে আরো বৃহত কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান।

এসময় আন্দোলনে সংহতি প্রকাশ করেন, মোঃ আমিনুল ইসলাম সভাপতি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম নাসিং কলেজ, মো আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মো রাশেদুল আলম সাধারণ সম্পাদক স্বাধীনতা নার্সেস পরিষদ চমেকহা,  স্বানাপ সহ অর্থ সম্পাদক মো. সাব্বির আহমেদ প্রমুখ।

সিটি নিউজ/ডিটি

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.