চট্টগ্রামে বেড়েছে সবজির দাম মাছ-মাংস স্থিতিশীল

0

সিটি নিউজ ডেস্ক: নগরীর কাঁচাবাজারে কিছুটা বেড়েছে সবজির দাম। অন্যদিকে মাছ-মাংস ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীরা জানান, শীতকালীন মৌসুম শেষের দিকে হওয়াতে সবজির সরবরাহ কিছুটা কমেছে। ফলে কেজিতে ২ থেকে ৫ টাকা পর্যন্ত পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধি পেয়েছে সবজির। আর এর প্রভাব পড়েছে খুচরাতেও।

নগরীর অক্সিজেন মোড়, ষোলশহর ২নং গেইট ও রিয়াজউদ্দিন বাজারে নতুন আলু প্রতিকেজিতে ৫ টাকা বেড়ে ১৫ টাকায় বিক্রি হয়েছে। এছাড়াও মিষ্টি কুমড়া কেজিতে ১০ টাকা বেড়ে ৩০ টাকা, শিম ১০ টাকা বেড়ে ৪০ টাকা, শিমের বিচি ৭০ টাকা, ফুলকপি ২০ টাকা, বাঁধাকপি ১৫ টাকা, গাজর ১০ টাকা বেড়ে ৩০ টাকা, টমেটো ৫ টাকা বেড়ে ৩০ টাকা, বেগুন ১০ টাকা বেড়ে ৪০ টাকা, মূলা কেজি ১৫ টাকা, লাউ ১০ টাকা বেড়ে ২৫ টাকা, কাঁচা পেঁপে ১০ টাকা বেড়ে ৪০ টাকা, খিরা কেজি ২০ টাকা, কাঁচামরিচ ১০ টাকা বেড়ে ৮০ টাকা ও ধনিয়া পাতা ৬০ টাকা কেজি বিক্রি হয়েছে।

ষোলশহর ২নং গেইট কর্ণফুলী কমপ্লেক্সের খুচরা ব্যবসায়ী মো.হোসেন জানান, তাজা সবজির দাম একটু বেশি রাখা হচ্ছে। অন্যান্যগুলোর দাম স্বাভাবিক রয়েছে। আবার শীতকালীন সবজির মৌসুম শেষের দিকে হওয়াতে সরবরাহ কিছুটা কমে এসেছে। ফলে কজিপ্রতি ২ থেকে ৫ টাকা পর্যন্ত পাইকারিতে দাম বৃদ্ধি পেয়েছে। ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে।
এদিকে, মাছের বাজারে দেশি রুই প্রতিকেজি ১২০ থেকে ১৫০ টাকা, তেলাপিয়া ১১০ টাকা, কাতলা ১৮০ থেকে ২৩০ টাকা, চিংড়ি আকারভেদে ৩০০ থেকে ৫০০ টাকা, রূপচাঁদা ৩৫০ থেকে ৫০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, লইট্যা ৯০ থেকে ১০০ টাকা, পাঙ্গাস ১২০ টাকা, কৈ মাছ ৫০০ টাকা, শিং মাছ ৫৫০ টাকা, ইলিশ ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।বাজারে খাসির মাংস ৭০০ টাকা, গরুর মাংস ৭০০ টাকা, ব্রয়লার মুরগি ১২০ টাকা, লেয়ার মুরগি ২০০ টাকা ও সোনালী মুরগি কেজি বিক্রি হয়েছে ১৯০ টাকায়।
দাম বেড়েছে।

কৃষি বিপণন অধিদপ্তরের চট্টগ্রাম জেলা বাজার কর্মকর্তা সেলিম মিয়া জানান, শীতকালীন সবজি বাজারে পর্যাপ্ত পরিমাণে আছে। মাঝে মধ্যে কুয়াশার কারণে সরবরাহে সমস্যা হচ্ছে। তাই কেজিতে দাম ৪ থেকে ৫ টাকা উঠানামা করছে। অন্যান্য পণ্যের দামও স্বাভাবিক আছে। আমাদের মনিটরিং টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.