সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে প্রতারকচক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। এরা নগরীর গুরুত্বপূর্ণস্থানে মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করছে। বিভিন্ন জেলা থেকে আগত এসব প্রতারকচক্র সংঘবদ্ধভাবে মহানগরীতে নানা পেশার আড়ালে এরা তৎপরতা চালাচ্ছে।
সিএমপি পুলিশ ইতিমধ্যে বেশ কিছু প্রতারকচক্রকে চিহ্নিত করে আটকও করেছে। পুলিশী তৎপরতা ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকায় প্রতারকচক্র সুবিধে করতে না পারলেও গ্রাম থেকে আসা সহজসরল মানুষ মাঝে মধ্যে এদের খপ্পরে পড়ে সর্বত্র হারাচ্ছে।
পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন, মানুষকে আরো সচেতন হতে হবে। নিজেরা সচেতন থাকলে প্রতারকচক্র সুবিধে করতে পারবেনা।
সিটি নিউজ/জস
