বিনোদন জগৎঃ একসময় খুব জনপ্রিয় অভিনেত্রী ছিলেন টাবু। হিন্দি ও তেলেগু ভাষায় একাধিক ছবি করেছেন তিনি। বলিউডের ভার্জিন গার্ল খ্যাত অভিনেত্রী টাবু সবশেষ ২০০৮ সালে তেলেগু ছবিতে অভিনয় করেছিলেন। এরপর প্রায় একযুগ কেটে গেলেও তাকে আর তেলেগু ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি।
এবার দীর্ঘ বিরতির পর আবারও তেলেগু ছবি ‘আলা বৈকুণ্ঠপুরামলো’ ছবিতে পর্দা কাঁপিয়েছেন এই গুণী অভিনেত্রী। বলা চলে বহুদিনের বিরতির পর আবার সামনে আসলে তিনি।
তেলেগু ভাষার ‘আলা বৈকুণ্ঠপুরামলো’ সিনেমায় অভিনয় করেছেন দর্শকপ্রিয় এ অভিনেত্রী।অ্যাকশন ঘরানার ‘আলা বৈকুণ্ঠপুরামলো’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে।
গত ১২ জানুয়ারি মুক্তি পেয়েছে। ছবিটিতে ১৫ মিনিটের জন্য তার চেহারা দেখতে পাবেন দর্শকরা। সেই কিছু সময়ের জন্য ৩ কোটি পারিশ্রমিক নিয়েছেন বলে খবর।
যদিও এই প্রথম নয় এর আগে মহেশ বাবু অভিনীত ‘সারিলেরু নিকেভভারু’ সিনেমায় কাজের জন্য একই পরিমাণ পারিশ্রমিক নিয়েছিলেন টাবু।
সিটি নিউজ/ডিটি
