মুক্তিযোদ্ধাদের মাঝে টিকা কার্যক্রম উদ্বোধন করলেন ডিসি

0

সিটি নিউজঃ করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম জেলা-মহানগরের বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের মাঝে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

আজ ১৬ ফেব্রুয়ারী  মঙ্গলবার সকাল ৯ টায় চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গনে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, জেলা ইউনিট কমান্ডার মোঃ সাহাব উদ্দিন, মহানগরের ডেপুটি কমান্ডার মো শহীদুল হক চৌধুরী ছৈয়দ, জেলার ডেপুটি কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, যুদ্ধকালীনন গ্রুপ কমান্ডার মোঃ জাহেদ, ফেরদৌস হাফিজ খান রুমু, আবুল কাশেম চিশতি, আশরাফুল আলম, আনিছ কাদেরী, অরুণ দাস সাথী, নূর মোহাম্মদ চৌধুরী, সৈৗরিন্দ্রনাথ সেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর আহবায়ক শাহেদ মুরাদ সাকু, সদস্য ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, সৈয়দ মইনুল আলম সৌরভ প্রমূখ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ টিকাদান কর্মসূচী উদ্বোধন করার পর থেকে বীর মুক্তিযোদ্ধারাসহ সারাদেশের মানুষ উৎসবমূখর পরিবেশে টিকা গ্রহণ করেছেন। এই টিকার মাধ্যমে দেশ শিগ্গীরই করোনা মহামারী থেকে মুক্তি পাবে।

তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বলেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তিনি উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের বিশেষ সম্মানীয় ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকসাস ডিজিজেস হাসপাতালে (বিআটিআইডি) নিয়ে যাওয়া হয়। সেখানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদকে টিকা প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় সার্বিক সহযোগিতা করেন বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী, বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুনুর রশীদ, সহকারী পরিচালক ডা. বখতিয়ার আলম, ডা. রোমানা রশিদ, ডা. লুবানা হোসেন, ডা. মাঈনুদ্দিন মাহমুদ, রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবক খোরশেদ আলম সুমন, মাহবুবুল আলম, রাহাত ইমাম প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.