ভারতে সেতু থেকে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৩৭

0

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে যাত্রীবাহী একটি বাস সেতু পারাপারের সময় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়ে অন্ত্রত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির মধ্যপ্রদেশে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) মধ্যপ্রদেশের সিদ্ধি জেলায় এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৫৫০ কিমি দূরে সিদ্ধি জেলায় ভোরে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সোজা খালে পড়ে যায়। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।

বেসরকারি মালিকানাধীন বাসটি সিধি থেকে সাতনা যাচ্ছিল। পথে শারদা খালে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে যায়। ঘটনাস্থল থেকে মোট ৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের ধারণা, পানিতে ডুবে মৃত্যু হয়ে থাকতে আরও কয়েকজনের।

দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের প্রতিনিধি হিসেবে দুই মন্ত্রী। ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করে তিনি প্রতি মুহূর্তের খবর নিচ্ছেন। তিনি জানান, সাত যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহতদের পরিবারের জন্য পাঁচ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন চৌহান।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.