আগামী ৩ মার্চ বারীয়া দরবার শরীফের ওরশ

0

সিটি নিউজঃ চট্টগ্রামের চান্দগাঁও বাহির সিগন্যালস্থ বারীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব মাওলানা হাফেজ ছৈয়দ আব্দুল বারী শাহ ছাহেব (রঃ) এর ১৬ তম ওফাত বার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় ঈদে মিলাদুন্নবী (সঃ) ও বার্ষিক ওরশ মাহফিল সাজ্জাদানশীন পীরে কামেল আলহাজ্ব আল্লামা ছৈয়দ বদরোদ্দৌজা বারী ছাহেবের নেতৃত্বে এন্তেজামিয়া কমিটির সার্বিক ব্যবস্থাপনায় বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর মোকাবেলায় সরকার ঘোষিত যাবতীয় স্বাস্থ্যবীধি মেনে আগামী ৩ মার্চ ২০২১ ইংরেজী, রোজ বুধবার বারীয়া দরবার শরীফে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত ওরশ মাহফিলে সকলকে উপস্থিত হয়ে দোজাহানের নেকি হাসিল করার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ জানানো হয়েছে।

সিটি নিউজ/জস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.