নূর হোসেনকে ফেরত পাঠানোর আদেশ

0

সিটিনিউজবিডি : নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশ দিয়েছেন ভারতের আদালত।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালতে শুক্রবার শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। সরকার পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

এর আগে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছিল।
গত বছর ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

২৮ এপ্রিল নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। ১৪ জুন কলকাতায় নূর হোসেনকে গ্রেফতার করে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী। ১৮ আগস্ট বাগুইহাটি থানার পুলিশ নূর হোসেন ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগপত্র দায়ের করে।
৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে কলকাতায় কারাবন্দী নূর হোসেনকে দেশে ফেরত পাঠানোর তাগিদ দেয় বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার নূর হোসেনসহ যে সব সন্দেহভাজন অপরাধী ভারতে পালিয়ে আছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর আশ্বাস দেয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.