বিনোদন ডেস্ক : এ কথা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে। আবার অনেকে হাসাহাসিও করতে পারেন। তবুও কথাটি সত্য। ভূতে বিশ্বাস করেন সেলেনা গোমেজ। এখানেই ক্ষান্ত হননি; নিজ মুখে স্বীকার করেছেন, তিনি সত্যি ভূতের অস্তিত্বে বিশ্বাসী। এমনকি ভূতের অস্তিত্ব খুঁজে পেতে মোবাইল ফোন ব্যবহার করার কথাও স্বীকার করেছেন মার্কিন এই পপ গায়িকা।
গতকাল বুধবার জিম্মি ফালনের সঞ্চালনায় ‘টুনাইট শো’তে সেলেনা গোমেজ বলেন, ‘ আমি ভূতে বিশ্বাস করি, আমার একটি ভূত অ্যাপও আছে।’
সম্প্রতি ত্বকের জ্বালাপোড়া রোগের চিকিৎসায় কেমোথেরাপি নিয়েছেন ২৩ বছর বয়সী সেলেনা। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে, ভূত প্রযুক্তির মধ্যে আটকা থাকতে পারে।’
সেলেনার ওই অ্যাপটি নিয়ে বেশ মজা করেন সঞ্চালক ফালনও।
সম্প্রতি সেলেনা গোমেজের নতুন অ্যালবাম ‘রিভাইভাল’ মুক্তি পেয়েছে। এর সাফল্যে বেশ উচ্ছ্বসিত তিনি। অনুষ্ঠানের শেষদিকে এই অ্যালবামের ‘ওল্ড লাভ’ গানে পারফর্ম করেন সেলেনা গোমেজ।
