জামালখান বাই লেইন সমাজ কল্যাণ পরিষদের সিসি ক্যামেরা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন

0

সিটি নিউজ ডেস্ক: মাদক, জঙ্গীবাদ, সামাজিক অপরাধ হ্রাসে এবং সাধারণ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গতকাল জামালখান বাই লেইন সমাজ কল্যাণ পরিষদ (জা.বা.স.ক.প) ও বিজলী বয়েজ ক্লাবের যৌথ উদ্যোগে জা.বা.স.ক.প. সভাপতি আলহাজ্ব আবুল হাসেম চৌধুরী বাবুল’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

‘অন-লাইন সিসি ক্যামেরা ও স্বাস্থ্যসেবা’ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তিকার ও এড. মিলি চৌধুরী ।

জা.বা.স.ক.প সাধারণ সম্পাদক এস.এম. শরফুদ্দীন আহম্মদ মাহী’র পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সি.এম.পি পলাশ কান্তি নাথ। প্রধান বক্তা ছিলেন ২১নং ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ সাহাবুদ্দিন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, আব্দুল শুক্কুর-ক্লিনিক, মো: ইসলাইল, বাবু সুবিমল দাশ, বাবু দিলীপ কুমার দাশ, মো: সিরাজ উদ দৌলা, বাবু উৎপল চৌধুরী, ইবিএল আগ্রাবাদ শাখার এফএভিপি মো: মহিউদ্দিন, মুফতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অত্র অনুষ্ঠান পরিচালনায়, সার্বিক সহযোগীতা করেন বিজলী বয়েজ ক্লাব উপদেষ্টা ও সদস্য, তথ্য-গবেষণা উপকমিটি কেন্দ্রীয় আওয়ামী লীগ- জনাব আবু হাসনাত চৌধুরী, বিজলী বয়েজ ক্লাব সভাপতি মিথুন ও উজ্জ্বল দাশের নেতৃত্বে বিজলী বয়েজের সকল সদস্যবৃন্দ। সামাজিক জীবন নিরাপদ ও সুন্দর করতে, জা.বা.স.ক.প. সদস্য কার্ডের মাধ্যমে পরিচালিত অন-লাইন সিসি ক্যামেরা সেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি জনাব পলাশ কান্তি নাথ এবং সিএমপি দক্ষিণের পক্ষ হতে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।

নাগরিক সুযোগ সুবিধা চলমান রাখতে ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগীতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নন্দিত ওয়ার্ড কাউন্সিলর জনাব শৈবাল দাশ সুমন। উল্লেখ্য যে, সূর্যের হাসি ক্লিনিক বিশেষ ছাড়কৃত মূল্যে ৪২ ধরণের সাধারণ স্বাস্থ্য সেবা জামালখান বাইলেইন এলাকাবাসীর জন্য জা.বা.স.ক.প. সদস্য কার্ডের মাধ্যমে পরিচালনা করবে।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.